admin
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। সেখানে তিনি নিজের নির্বাচনী এলাকা সহ সমগ্র মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশ্যে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান তুলে ধরেন।
গতকাল সোমবার দুপুরে তাঁর নিজের ভেরিফাইাড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, সবার সাথে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দল হিসেবেও তাই। আমার নির্বাচনী এলাকা সহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের অঙ্গীকার। কোনো বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন।
এম নাসের রহমান সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর এই বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ