admin

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সিলেট থেকে আলোচনায় একঝাঁক নেত্রী

সিলেট থেকে আলোচনায় একঝাঁক নেত্রী
  • বিএনপি ৩৫ ও ১১ দলীয় জোট পাচ্ছে ১৩ আসন

পারভীন বেগম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তোড়জোড়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগেই সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। গতকাল আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি মাছউদ জানান, আমরা খুব বেশি সময় নেবো না। ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে এবং রোজার মধ্যেই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন রমজানে নয়, ঈদের পরে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট অনুযায়ী আসন প্রাপ্তির আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসনের বণ্টন চিত্রও স্পষ্ট হয়েছে। বিএনপি জোট ২১১টি সাধারণ আসন পাওয়ায় তারা পাচ্ছে ৩৫টি সংরক্ষিত আসন। জামায়াতসহ ১১ দলীয় জোট ৭৪টি আসন পাওয়ায় তারা পাচ্ছে ১৩টি আসন। স্বতন্ত্র ৭টি আসন পাওয়ায় তারা ১টি আসন পেতে পারে। বাকি দলগুলো খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এককভাবে আসন পাওয়ার যোগ্য না হলেও জোটবদ্ধ হয়ে অন্য দলকে সমর্থন দিতে পারবে।

সিলেটের নারী নেত্রীদের দৌড়ঝাঁপ শুরু। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে সিলেট বিভাগের চার জেলা থেকে অন্তত এক ডজন নারী নেত্রী জোর লবিং শুরু করেছেন। প্রথা অনুযায়ী সিলেট ও সুনামগঞ্জ থেকে একজন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে একজন এই দুইজনকে সিলেট বিভাগ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়। তবে ১৯টি সাধারণ আসনের বিপরীতে ৩টি সংরক্ষিত আসনের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

সিলেট বিভাগ থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় হেভিওয়েট অনেক নাম উঠে এসেছে তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট সিটি কর্পোরেশনের টানা ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিলেট-৬ আসনে সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের লড়াকু নেত্রী পলিনা রহমান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির, জেবুন নাহার সেলিম।

সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট হয় না। সাধারণ আসনের নির্বাচিত সংসদ সদস্যরাই ভোটার হিসেবে গণ্য হন। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রাপ্ত আসন অনুযায়ী একক প্রার্থী দিলে ভোটের প্রয়োজন হয় না। তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে সংসদ ভবনে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেটের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ত্যাগী, শিক্ষিত এবং রাজপথের লড়াকু নেত্রীদের মূল্যায়নের দাবি জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ড কাদের ওপর ভরসা রাখে, সেটিই এখন দেখার বিষয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২