admin
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবে-৯) এর এক বিশেষ অভিযানে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ী এলাকার একটি বিল থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভুটাংবাড়ী এলাকার বিলে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। রাত আনুমানিক ৯:৩০ মিনিটে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৯৮টি বান্ডিলে পলিথিন ও স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের অন্যতম মূল হোতা রাজিব মিয়া। অভিযানে তার সাথে আরও অজ্ঞাতনামা ৩০-৪০ জন সহযোগী জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
পলাতক রাজিব মিয়া ও অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও মামলার নথিপত্র বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ