admin
প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি:
পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের যুবক সাইফুল ইসলাম। সেখানে টাইলসের কাজ করে পরিবারের হাল ধরার পাশাপাশি বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণ পরিশোধের স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তাঁর ডান পা একাধিক স্থানে ভেঙে গেছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তিনি বর্তমানে রিয়াদে একটি বাসায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
সাইফুল ইসলামের বাবা আখদ্দছ আলী পেশায় দিনমজুর। মা শাহেরা বেগম গৃহিণী। পরিবারের সদস্যদের ভাষ্য, সংসারের আর্থিক সংকট কাটাতে আত্মীয়স্বজনের সহায়তা ও ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরব যান সাইফুল। সেখানে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই একটি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সাইফুল ইসলামের ডান পা একাধিক স্থানে ভেঙে যায়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও অন্যের সহায়তা নিতে হচ্ছে। চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এ জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন। পাশাপাশি তাঁকে দেশে ফিরিয়ে আনতেও প্রয়োজন হবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও একজন সহযাত্রী।
মা শাহেরা বেগম বলেন, “সংসারের কষ্ট দূর করতে আমার ছেলে বিদেশে গিয়েছিল। এখন সে নিজেই অসহায় হয়ে পড়ে আছে। আমরা তার চিকিৎসা করানোর মতো সামর্থ্য রাখি না। সবাই যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার ছেলেটা সুস্থ হয়ে ফিরতে পারবে।”
বাবা আখদ্দছ আলী বলেন, “ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। এখনো সেই ঋণ শোধ করতে পারিনি। দিনমজুরি করে সংসার চালাই। ছেলের চিকিৎসা বা দেশে ফিরিয়ে আনার খরচ বহন করার কোনো উপায় আমার নেই।”
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান বলেন, পরিবারটি অত্যন্ত অসচ্ছল। সাইফুল ইসলামের চিকিৎসা ও দেশে ফেরার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। মানবিক কারণে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টদের সহযোগিতা করা প্রয়োজন।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে সাইফুল ইসলাম স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হতে পারেন। এ অবস্থায় তাঁকে চিকিৎসা এবং দেশে ফিরিয়ে আনতে সমাজের সহৃদয় ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা। সহযোগিতার জন্য যোগাযোগ: সাইফুল ইসলাম (সৌদি আরব) : +৯৬৬ ৫৩ ৪০৩ ৬৩৫৩ আখদ্দছ আলী (বিকাশ/নগদ) : ০১৩৩৯-২৫৬৬৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে