admin
প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে দলের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ, কর্মীদের সাথে প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের পরবর্তী সময়ে যখন দলের নেতাকর্মীরা হামলা-মামলায় বিপর্যস্ত, তখন নুরের এমন আচরণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ‘বয়কট’ ঘোষণা করেছেন সংক্ষুব্ধ নেতাকর্মীরা।
অভিযোগে জানা গেছে, নুরুল ইসলাম নুর বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, যুবলীগের আন্তর্জাতিক শাখার বিভিন্ন রাষ্ট্রের কমিটি গঠনের নাম করে এবং উচ্চপদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। আন্দোলনের কঠিন সময়ে সক্রিয় না থেকে উল্টো দলের কর্মীদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকার জেল-জুলুম ও মামলায় ক্ষতিগ্রস্ত অসহায় নেতাকর্মীদের সহায়তার কথা বলে তিনি উচ্চপর্যায়ের দেশি-বিদেশি নেতাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছেন। কিন্তু সেই অর্থ দুর্গত কর্মীদের না দিয়ে নুর ভারতের কলকাতায় তার জনৈক বান্ধবীকে নিয়ে ভোগবিলাসী জীবন যাপন করছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, যখন দলের দুঃসময়ে ত্যাগী কর্মীরা ঘরবাড়ি ছাড়া, তখন কেন্দ্রীয় নেতা হয়ে নুরের এমন অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত জীবনযাপন দলের আদর্শের পরিপন্থী। তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করার জন্য যুবলীগের শীর্ষ নেতৃত্বের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংক্ষুব্ধ এক কর্মী বলেন, “আমরা যখন হামলা-মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছি, তখন আমাদের কষ্টের কথা বলে টাকা তুলে নুর সাহেব কলকাতায় আনন্দ করছেন। এ ধরনের দুর্নীতিবাজ নেতা দলের বোঝা ছাড়া আর কিছুই নয়।”
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে