admin
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। গতকাল বুধবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। ইফতার মাহফিল চলাকালে হাসপাতালের এক নারী স্টাফ তাঁর নাতিকে নিয়ে উপস্থিত হন।
জানা যায়, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে শিশুটি গুরুতর আহত হয়। পুলিশের গুলিতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে এখনও প্রায় ৩০টি স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী শিশুটির করুণ পরিস্থিতির কথা গভীর সহানুভূতির সাথে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের সরকারি তালিকায় শিশুটির নাম অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানস্থলেই তিনি আহত শিশুটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় মহানগর বিএনপি, শ্রমিক দল এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে কয়েস লোদীর এই সময়োচিত ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে