admin

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৬

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ২টায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মৃতি চারণ করে বলেন, তিনি কেবল একজন সফল শিক্ষাবিদই ছিলেন না, বরং এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। একজন সংসদ সদস্য এবং খ্যাতনামা আলেম হিসেবে তিনি আজীবন দ্বীনের আলো ছড়াতে এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে শিক্ষার্থীবান্ধব ও দ্বীনি আবহ তৈরি করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের সুন্দর জীবন গড়ে তুলতে পারে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন।

শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুশ শাকুর।

অন্যান্যদের মধ্যে রাখেন বর্তমান কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সাবেক ইনচার্জ আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক জাফর ইকবাল মাহমুদ, আব্দুল মোতালেব, সাবেক শিক্ষক এখলাসুর রহমান, শিক্ষক মুহিব আলী, আজাদ মিয়া, মোখলেসুর রহমান খান, ফয়সল মাহমুদ সাকিব খান, মাওলানা মাসউদ আহমদ খান, কাজী আবু বক্কর রায়হান, মাহবুবুর রহমান, কবির হোসেন, আব্দুল লতিফ, মুহিবুর রহমান শামীম, আলম মিয়া, মনির হোসেন, আব্দুল হালিম সুজন প্রমুখ।

দোয়া মাহফিলে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জলিল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শিক্ষার্থী ফজলে রাব্বি তাফহিম।


সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস