admin

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ  ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ হলরুমে কলেজ গভর্নিং বডির সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা জীবন গড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকে ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, বরং একজন ভালো মানুষ হওয়া জরুরি।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে অতিথিরা আরও বলেন, মাদক, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সততা ও আদর্শ নিয়ে জীবন পরিচালনা করতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে এবং দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সাথে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের অবদান ভুলে না যায় এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখে, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ফ্রান্স প্রবাসী সমাজসেবক সিরাজ মিয়া, কলেজের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং গভর্নিং বডির সদস্য আব্দুল মুনিম পারভেজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা মিম ও তানিয়া বেগম সাদিয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে কামরান আহমদ ও মাহবুবা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান রানা, সমাজসেবক নুর মিয়া, কলেজের সহকারী অধ্যাপক আফিয়া বেগম (সমাজ বিজ্ঞান), ইলিয়াসুর রহমান (যুক্তিবিদ্যা), খায়ের আহমদ (হিসাব বিজ্ঞান), প্রভাষক সালমা বেগম (ইসলামের ইতিহাস), নাসরিন জাহান (অর্থনীতি), শুভদ্রা তালুকদার মনি (পৌরনীতি), লাইব্রেরিয়ান ফাহিমা বেগম শাম্মি এবং হিসাব রক্ষক মোঃ আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে কলেজের শিক্ষার্থী ফাহিম আহমদ। আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী।


সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস