admin

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

সিসিকের পিয়ন যখন শতকোটি টাকার মালিক: দুই ভাইয়ের রূপকথার উত্থান ও দুর্নীতির নেপথ্যে

সিসিকের পিয়ন যখন শতকোটি টাকার মালিক: দুই ভাইয়ের রূপকথার উত্থান ও দুর্নীতির নেপথ্যে

সিসিকের হিসাবরক্ষণ শাখার পিয়ন সোহাগ আহমদ ও বর্জ্য শাখার সুপারভাইজার কবির আহমদ

১৯৯২ সালে চাঁদপুর থেকে জীবিকার তাগিদে সিলেটে এসে কাজির বাজারে দিনমজুরের কাজ শুরু করেছিলেন আব্দুল হান্নান। আজ সেই হান্নানের দুই ছেলে—সোহাগ ও কবির—সিলেট সিটি করপোরেশনের সামান্য কর্মচারী হয়েও শতকোটি টাকার মালিক বনে গেছেন। হিসাবরক্ষণ শাখার পিয়ন সোহাগ আহমদ ও বর্জ্য শাখার সুপারভাইজার কবির আহমদের এই চোখ ধাঁধানো সম্পদ আর বিলাসী জীবন সিসিকের অন্দরে এখন টক অব দ্য টাউন।

অনুসন্ধানে জানা যায়, শুরুতে মাত্র ১২০০ টাকা বেতনে মাস্টার রোলে সিসিকের বর্জ্য শাখায় যোগ দেন সোহাগ আহমদ। পরে তৎকালীন হিসাবরক্ষণ কর্মকর্তার সুনজরে পড়ে সুকৌশলে ওই শাখার পিয়ন হিসেবে কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও সাবেক চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজের ঘনিষ্ঠ হওয়ার সুযোগে প্রতিটি সরকারি বিল থেকে কমিশন নিতেন সোহাগ। বর্তমানে তাঁর বেতন মাত্র ২৭-২৮ হাজার টাকা হলেও সম্পদের পরিমাণ কয়েক শ গুণ বেশি।

সোহাগ ও কবিরের নামে-বেনামে যে সব সম্পদের তথ্য উঠে এসেছে তা রীতিমতো পিলে চমকানো। ঢাকার যাত্রাবাড়ীতে ৫ কোটি টাকা মূল্যের ৬ তলা ভবন এবং গাজীপুরে ২ কোটি টাকার রিসোর্ট ও বাংলো বাড়ি। সিলেটের বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের ৩য় ও ৪র্থ তলায় ৫টি বড় দোকানের পজিশন, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এছাড়া নগরীর বিভিন্ন মার্কেটে আরও ১০-১২টি দোকান রয়েছে এই দুই ভাইয়ের। শেখঘাট নবাব রোড এলাকায় ৭ শতক জায়গার ওপর বিশাল ভবন ও টিনশেড কলোনি। জেলা প্রশাসকের কাছ থেকে এক বছরের জন্য লিজ নেওয়া জায়গায় সরকারি বিধিবহির্ভূতভাবে বিশাল পাকা বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

২০১৭ সালে দুদকের একটি মামলায় প্রভাবশালী কর্মকর্তাদের সাথে সোহাগের নাম আসলেও রহস্যজনকভাবে ১০ লাখ টাকার বিনিময়ে তিনি তালিকা থেকে নিজের নাম কাটান। তবে বর্তমানে এই দুই ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের নতুন অভিযোগ জমা পড়েছে দুদকে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা চেষ্টা মামলার আসামি হওয়া সত্ত্বেও সিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফের ছত্রছায়ায় তারা এখনো বহাল তবিয়তে আছেন বলে জানা গেছে।

গণমাধ্যমকর্মীরা তথ্য নিতে সিসিক কার্যালয়ে গেলে সোহাগ ও কবিরকে পাওয়া যায় না। গ্রেফতার এড়াতে সোহাগ এখন টুপি ও মাস্ক পরে সন্ধ্যার পর অফিসে হাজিরা দিয়ে দ্রুত সটকে পড়েন। তাঁর মুঠোফোনটিও অধিকাংশ সময় বন্ধ থাকে। অভিযোগ উঠেছে, হিসাবরক্ষণ শাখার প্রধান আ.ন.ম মনসুফ নিজেই এই দুর্নীতির ‘গডফাদার’ হিসেবে সোহাগকে সুরক্ষা দিচ্ছেন।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে