admin

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সিলেটের সুষম ও পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারেক রহমানের দেওয়া আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার পরিকল্পনা অনুযায়ী তিনি সিলেটের উন্নয়নে কাজ করবেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং একটি মহাপরিকল্পনার মাধ্যমে সিলেটের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সিলেটের বর্তমান উন্নয়নকে ‘থমকে যাওয়া’ অভিহিত করে তিনি একটি আধুনিক, বৈষম্যহীন ও পরিকল্পিত নগরী উপহার দিবেন। এছাড়া প্রবাসীবহুল এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কয়েস লোদী আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট আসছেন। সেই সফর সফল করতে সবার প্রতি আহবান জানান।
তিনি শনিবার খন্দকার আব্দুল মুক্তাদিরের সৌজন্যে এবং তাঁর (কয়েস লোদী) সার্বিক তত্ত্বাবধানে চলমান ভ্রাম্যমান মেডিকেল টিমের কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ১৭নং ওয়ার্ডে মিরবক্সটুলায় আজাদী সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মেডিকেল টিমের সমন্বয়ক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. সুলায়মান আহমেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, ওয়ার্ড কৃষক দলের আহবায়ক আনু আহমদ, ওয়ার্ড নাগরিক কমিটির আহবায়ক মো: কয়ছর আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল কাহির, ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুস সাবির টুটুল, মীর জসিম উদ্দিন জিলহাদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জুনেল আহমদ, সহ সভাপতি জুবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: কাউছার আহমদ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি মেডিকেল টিমের সহ-সমন্বয়ক ইজাজ শাফিন চৌধুরী, ডা. আব্দুল মতিন মিজান, ডা.ফারহান প্রমুখ। এসময় প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে