admin

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম : ড. আবুল ফতেহ ফাত্তাহ

বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম : ড. আবুল ফতেহ ফাত্তাহ

সিলেটের সুনামধন্য প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘বিশ্বজুড়ে আলো’ এবং ‘বোধ ও বেদনা’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে বর্ণিল প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝেও যাঁরা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যান, তাঁরা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো. নুরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘নুরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাসজীবনের বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের প্রেসিডেন্ট একেএম ইয়াহিয়ার সভাপতিত্বে এবং বুনন প্রকাশনীর পরিচালক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক তাপসী চক্রবর্তি লিপি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী, কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ব্যবসায়ী এটিএম শোয়েব, কবি আয়শা মুন্নী ও কবি শাব্বির জালালাবাদী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল আমিন। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে সিলেটের সাহিত্যিক ও কবিদের মিলনমেলায় পরিণত হয়। উল্লেখ্য, কবি মো. নুরুল ইসলাম ইতোমধ্যে ১২টি কাব্যগ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে