admin

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

টার্গেটে কেন খন্দকার মুক্তাদির

টার্গেটে কেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনের ভোটের হিসাব সহজই। খন্দকার আব্দুল মুক্তাদির ভোটের সব জরিপেই এগিয়ে। সজ্জন প্রার্থী। তাকে ঘিরে নেই বিতর্কও। দলও একাট্টা। তবে কেন জামায়াতের টার্গেটে এ আসনের বিএনপি’র প্রার্থী মুক্তাদির। পার্সোনালিও অ্যাটাক করা হচ্ছে। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও। ভোটের মাঠে ধোঁয়াশা তৈরির প্রয়াস। সিলেট-১ আসন নিয়েই যেন সব মাথাব্যথা জামায়াতের।

এ আসনে তাদের প্রার্থী হাবিবুর রহমান। বিএনপি’র প্রার্থী খন্দকার মুক্তাদির। তার নেতৃত্বেই বিগত এক দশক ধরে সিলেট বিএনপি পরিচালিত হচ্ছে। সিলেট-১ আসনেই সবচেয়ে বেশি জোর দিয়েছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে আসনের বাইরে থেকে হাজারো কর্মী বাহিনী এনে নামানো হয়েছে। বোরকা পরে মহিলারাও যাচ্ছেন বাড়ি বাড়ি।

ক’দিন আগ পর্যন্ত সিলেট-১ আসনের ভোটের পরিবেশ ভালোই ছিল। প্রার্থীরা যে যার মতো ভোট প্রচারণা করছেন। কেউ এলাকা এলাকায় পথসভা করছেন, আবার কেউ গেছেন ভোটারের কাছাকাছি। এই অবস্থায় এ আসনের প্রার্থীদের ঘিরে ভোটারদের মধ্যে ‘পজেটিভ’ ধারণা তৈরি হয়েছিল। বিএনপি’র প্রার্থী মুক্তাদির যেমনি ক্লিন ইমেজের পলিটিশিয়ান তেমনি জামায়াত প্রার্থী হাবিবুর রহমানকে নিয়ে মোটা দাগের বিতর্ক নেই। এই অবস্থায় যখন চলছে ভোট প্রচারণা তখন গত দুই-তিন ধরে হঠাৎ করেই পরিবেশ তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খন্দকার মুক্তাদির একজন ব্যবসায়ী। তার ব্যবসা রাজধানী ঢাকায়।

পরিবারের সবাই বসবাস করেন বিলেতে। পিতা সিলেট-১ আসনের সাবেক এমপি ও সিলেট বিএনপি’র প্রতিষ্ঠাদের মধ্যে অন্যতম খন্দকার আব্দুল মালিক। বনেদি পরিবার তাদের। এই পরিবার নিয়ে সিলেটে বিতর্ক নেই। এবারের হলফনামায় মুক্তাদির তার ব্যবসার ঋণ দেখিয়েছেন ৮৪০ কোটি টাকা। এই ঋণ পরিশোধ করা হচ্ছে। যেটি অনেক গার্মেন্টস ব্যবসায়ীরই রয়েছে। প্রচারণার শেষ দিকে এসে জামায়াত প্রার্থী ও কর্মী-সমর্থকরা মুক্তাদিরকে ওই ঋণকেই বড় করে তুলেছেন। এমনকি ভোটের মাঠে তাকে ঋণখেলাপি আখ্যা দেয়া হচ্ছে। ভোটের মাঠে মুক্তাদিরের অবস্থান নড়বড়ে করে তোলার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে বারবার যুক্তি খণ্ডন করছেন মুক্তাদির।

বলছেন, এটি তার ঋণ নয়, ব্যবসার ঋণ। সাধারণত এভাবেই গার্মেন্টস মালিকরা যন্ত্রপাতি বাবদ ঋণ নিয়ে ব্যবসা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার ব্যবসাকে বারবার ব্লক করে রাখার চেষ্টা করা হয়। আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের পরও তিনি পিছু হটেননি। ভোটের মাঠে থাকা প্রতিপক্ষ প্রার্থীদের বিরুদ্ধে কখনো অভিযোগ তুলেননি মুক্তাদির। তবে গতকাল থেকে তিনিও মুখ খুলতে শুরু করেছেন। প্রতিপক্ষ প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ব্যবসায়িক সম্পর্ক ও সখ্যতার বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেছেন, আমরা বিএনপি নেতারা যেখানে গত ১৭ বছর জেল-জুলুমের শিকার হয়েছি সেখানে জামায়াত প্রার্থী বিগত ১৭ বছর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে ব্যবসা করেছেন। কার বিরুদ্ধে কতোটা মামলা হয়েছে, কে কতোবার কারাবরণ করেছেন- সে হিসাব নিলেই এ প্রশ্নের উত্তর মিলবে। সিলেটে জামায়াতের টার্গেটে কেন খন্দকার আব্দুল মুক্তাদির? এ প্রশ্নের উত্তরে বিএনপি সিলেট জেলার নির্বাচন সমন্বয়ক ও জেলার সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, সিলেট-১ আসন যেহেতু মর্যাদার আসন সে কারণে জামায়াত এই আসনটি টার্গেট করতে পারে। তার মতে, যারা যতই টার্গেট করুক, কোনো কাজ হবে না। সিলেট-১ আসনে ভোটের হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদিরের ধারে কাছেও নেই কেউ। সিলেট নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জামায়াত প্রার্থীরা ভোটের মাঠে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জামায়াতকে সিলেটবাসী গ্রহণ করেননি।

এ কারণে জামায়াত জানে সিলেটে তারা জয় পাবে না। এখন পরিচ্ছন্ন রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদিরকে কলুষিত করে তারা তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে চায়। তিনি বলেন, শুধু খন্দকার মুক্তাদির নয়, সিলেট বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করছে। কিন্তু তাদের কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র সিলেট-১ আসনে ধানের শীষের জয়কে ঠেকাতে পারবে না। মানুষ উন্নয়নের প্রতীক হিসেবে ধানের শীষের পক্ষে একাট্টা রয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে