admin

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মৃত ভাইয়ের অস্ত্র ও গ্যাস সংযোগ আত্মসাত

মৃত ভাইয়ের অস্ত্র ও গ্যাস সংযোগ আত্মসাত

স্টাফ রিপোর্টার:

সিলেটের সোবহানীঘাট এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মৌলার বিরুদ্ধে। মৃত বড় ভাই গোলাম আজহারের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও পৈত্রিক গ্যাস সংযোগ জালিয়াতির মাধ্যমে নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগে বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার বিবরণে জানা যায়, সোবহানীঘাট ‘তাহিরপুর হাউজ’-এর বড় ছেলে সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোলাম আজহার শারীরিক অসুস্থতার কারণে তার তিনটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র (একটি একনলা বন্দুক, একটি পিস্তল ও একটি রাইফেল) স্থানীয় থানায় জিডিমূলে জমা রাখেন। ২০০৩ সালে গোলাম আজহার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, এই অস্ত্রগুলোর মালিকানা পাওয়ার কথা তার স্ত্রী সামসুন নাহার শেলী ও দুই নাবালক সন্তানের। কিন্তু অভিযোগ উঠেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে ভুল তথ্য ও ভুয়া ওয়ারিশান সনদ দাখিল করে গোলাম আজহারের দুই ভাই গোলাম মৌলা ও গোলাম বারি অস্ত্রগুলো নিজেদের নামে সরিয়ে নেন।

দীর্ঘদিন ধরে সামাজিক বিচারের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পাওয়ায় ২০২৩ সালে মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার (মামলা নং: কোতোয়ালি সিআর ২৩৭/২০২৩)। মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তাধীন।

সিলেট পিবিআই সূত্র জানিয়েছে, মামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পিবিআই পুলিশ সুপার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আজিম পাটোয়ারীকে মুসলিম উত্তরাধিকার আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অস্ত্রের পাশাপাশি মৃত ভাইয়ের পরিবারের গ্যাস সংযোগ কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে গোলাম মৌলার বিরুদ্ধে। জানা যায়, তাদের বাবা নাজিমুদ্দিনের নামে থাকা জালালাবাদ গ্যাসের সংযোগটি মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে স্থানান্তর করেছেন তিনি। এর ফলে গোলাম আজহারের পরিবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে দায়ের করা একটি অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, গোলাম মৌলা সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হওয়ার সুবাদে গত ১৫ বছর রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এই জালিয়াতি করেছেন। ক্ষমতার প্রভাবে তিনি পৈত্রিক সম্পত্তি ও অধিকার থেকে আপন বড় ভাইয়ের সন্তানদের বঞ্চিত করে আসছিলেন।

সিলেট জেলা প্রশাসনের জেনারেল সেকশনের একজন ম্যাজিস্ট্রেট জানান, মৃত ব্যক্তির প্রকৃত উত্তরাধিকারীরা সঠিক কাগজপত্রসহ আবেদন করলে বিষয়টি পুনরায় তদন্ত করে দেখা হবে। আইনের ব্যত্যয় ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোলাম মৌলার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে