admin
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
দারুল খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের উদ্যোগে অসচ্ছল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ২টায় জালালাবাদ আবাসিক এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
সোসাইটির চেয়ারম্যান মাওলানা নুরুল আমিন নিয়াজির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. সাজিদুল ইসলামের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। বক্তব্য রাখেন সমাজকর্মী আবুল খয়ের, শিক্ষানুরাগী আসাদুজ্জামান আসাদ, সোসাইটির কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর কাওসার আহমদ কয়েস, ফয়জুল হক লেচু মিয়া, তোফায়েল আহমদ প্রমুখ।
বক্তারা সংস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও অসহায় শিশুদের শিক্ষার জন্য প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন। এজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। শুধু তাই নয় সমাজের অসহায়-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তারা পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে