admin

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মেডিকেল কলেজ গণহত্যা দিবস পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মেডিকেল কলেজ গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধকালীন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ‘নাগরিক মৈত্রী সিলেট’-এর উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক শামসুদ্দিন আহমদসহ সাতজনকে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল। বিগত প্রায় দেড় যুগ ধরে নাগরিক মৈত্রী সিলেট এই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কর্মসূচি পালন করে আসছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক ও সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে এবং বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এম এ সালাম বীর প্রতীক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানকালে চিকিৎসক ও নার্সদের হত্যার এই ঘটনা বিশ্ব ইতিহাসে এক বিরল বর্ববরতা। তারা অবিলম্বে ডা. শামসুদ্দিন আহমদসহ এই মহান শহীদদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিক স্বীকৃতি ও যথাযথ সম্মান প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবেদ হোসেন, সাংবাদিক আল-আজাদ, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক অপূর্ব শর্মা এবং শহীদ পরিবারের সদস্য ফরিদা নাসরিন ও অধ্যাপক ডা. তারেক আজাদ।

এছাড়াও সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, পরিবেশ কর্মী আব্দুল করিম কিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস