admin
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার জালালপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ও আলোচনা সভা।
ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং জালালপুর এডভান্সমেন্ট কমিটি’র পৃষ্ঠপোষকতায় রোববার আয়োজিত এ বইমেলার উদ্বোধন ও কবি এস এম ফাহিমের লেখা কাব্যগ্রন্থ ‘যন্ত্রণার সারাংশ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
এম রেদোয়ানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল তৈয়ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবিব, সাংবাদিক শাহ সুহেল আহমদ, খালেদ মেহেদী, অ্যাডভোকেট এম বি এ শিপন, আখলাকুল আম্বিয়া বাতিন, ধীমান ব্রত পাল, মো. নজরুল ইসলাম, নেছারুল হক চৌধুরী বুস্তান।
বক্তারা বলেন, বইমেলার মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধি পায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য নবীন আহমদ লয়েছ, ফরহাদ হোসাইন সোহান, লতিফ আহমদ, হোসাইন আহমদ কানন, দিহান, মুহিত, ইকবাল, কামিল, উমর, নাহিদ, হাসান, ইউছুফ, খালেদ, আল মারজান, সালমান শিকদার, মিহাদ, মাহিম ও রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনার বই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২